,

দীর্ঘদিন পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

news-image

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর সোমবার ভোর থেকে উৎপাদন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিল আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আশুগঞ্জ সার কারখানাটি পুরো মাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এম এম সিএফ গ্যাস প্রয়োজন হয়। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়াতে দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। গ্যাসের দাবিতে কারখানার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করে।

সম্প্রতি চলতি বছরর ১৩ জুন আবারো কারখানার গ্যাস সরবরাহ করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বেশ কয়েকদিনের চেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়।

বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকোশলী মো. আলী আক্কাস জানান, কারখানা দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় সারের মজুদ শূন্যের কোঠায় থাকলেও বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলায় সার সরবরাহ স্বাভাবিক রয়েছে। বতর্মান কারখানায় বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের মজুদ ৩০ হাজার মেট্রিকটন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির