,

আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে খুলনায় সংঘর্ষ, আহত ৩

news-image

খুলনা প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বখাটে যুবকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম রেজাউল করিম লিটনকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা আদালতের আইনজীবী সহকারি ও খালিশপুর দুর্বার সংঘ এলাকার বাসিন্দা কাজী আব্দুল মান্নানের ছেলে। আজ রাত ৯টার দিকে খেলার মধ্য বিরতিতে খালিশপুরের দুর্বার সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় লিটনের বড় ভাই শাখাওয়াত ইসলাম (৪৪) ও মো. খোকন (৩৫) আহত হয়। স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানায়, দুর্বার সংঘ ক্লাবের মধ্যে খেলা দেখার সময় স্থানীয় বখাটে যুবকরা হঠাৎ করেই বিশঙ্খলা শুরু করে। তারা চিৎকার ও হট্টগোল করতে থাকলে তাদেরকে ক্লাব থেকে বের করে দেয়া হয়। এর প্রতিবাদে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে আক্রমণ করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে রেজাউলকে কুপিয়ে জখম ও অপর দু’জনকে পিটিয়ে আহত করা হয়। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির