খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে স্বজনরা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার পরিবারের সদস্যরা।
সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন।
শনিবার বিকাল সাড়ে ৪টায় পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করেন তারা।











