,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল ছাত্রের মরদেহ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে মনির (১০) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার আড়াইবাড়ি এলাকার নূরানীয়া ইকরা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই মাদরাসার ছাত্র ছিল এবং উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্হানীয়রা জানান, মনিরের সহপাঠিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শুক্রবার খেলাধুলার পর মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সে। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠে।
কসবা থানার (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে