,

পুনর্গঠন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : কসবায় আইনমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন। এর মধ্যে দু’জন হাইকোর্টের বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার। তাকে কিছুদিন আগে হাইকোর্টের বিচাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যার কারণে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

গত কয়েকদিন আগে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আগামী সোমবার এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেওয়া হবে। এর পরই ট্রাইব্যুনাল বসবে বলেও জানান তিনি। পরে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ধিত সভায় যোগ দেন।।
এসময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে