,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটকৃতরা হলেন জাকির হোসেন (২৪) ও রাসেদ মিয়া (২৬)।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জাকির আখাউড়া বাউতলা গ্রামের জলিল মিয়ার ছেলে ও রাসেদ একই গ্রামের আব্দুর রউফের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আখাউড়া সদর হেড কোয়ার্টারের সদস্যরা আখাউড়া বাউতলা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ জাকির ও রাসেদকে আটক করে। আজ শুক্রবার তাদেরকে আখাউড়া থানায় সোর্পদ করা হয়েছে।

আখাউড়া থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানার মামলা হয়েছে। রিমান্ডের আবেদন করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির