কসবায় জাতীয় সমবায় দিবস, জাতীয় যুব দিবস পালিত
শেখ কামাল উদ্দিন : শনিবার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। পরে “আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়” প্রতিপাদ্য বিষয়ে জাতীয় সমবায় দিবস, “লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই” প্রতিপাদ্য বিষয়ে জাতীয় যুব দিবস ও “আসুন সবাই মিলে ইঁদুর মারি, ফসল সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্য বিষয়ে মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযান সফল করার লক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইকবাল হোসাইন ও কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো: আবদুর রউফ রব্বান। স্বাগত বক্তব্য রাখেন; উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: কবির হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো: সফিকুল ইসলাম নিপুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন; মো: মামুন মিয়া, মো: মনির হোসেন, মো: কামাল উদ্দিন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে ১৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলার মাঝে ৬ লাখ ৯২ হাজার টাকা ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।












