রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পৃথিবীতে কোনও নির্বাচনই শতভাগ সন্তুষ্ট অর্জন করতে পারে না’

news-image

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন নিয়ে যেকোনও ব্যক্তি বা সংগঠন পর্যবেক্ষণ দিতেই পারে। পৃথিবীতে কোনও নির্বাচনই কারও কাছে শতভাগ সন্তুষ্ট অর্জন করতে পারে বলে আমি মনে করি না। জয়-পরাজয় নিয়ে আলোচনা-সমালোচনা হবেই। নির্বাচন হলো যুদ্ধের মতো। মাঠে যে থাকবে তারাই মানুষের মন জয় করতে পারে।’

শুক্রবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আবার একটি অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যের নামে অশুভ মুখ চেনা, বর্ণচোরা কিছু শক্তি মাঠে নেমেছে। এরা সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করে অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে চায়। এই অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে ১৪ দল।’

নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, সাম্যবাদী দলের সাধারণ মসম্পাদক দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের অন্যান্য নেতারা। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ