,

বাংলাদেশকে নিয়ে মন্তব্যের আগে নিজেদের দিকে তাকান: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিরত থাকা উচিত। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ জুন) রাজধানীর আব্দুল্লাহপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকে তাকান। গাজীপুর নির্বাচন নিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয়।

বৃহস্পতিবার মার্শা বার্নিকাট এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।

বার্নিকাটের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচনে বিএনপির মিজান নামের এক নেতা ষড়যন্ত্র করেছিলেন। তাহলে এই ঘটনায় তার (বার্নিকাট) কি কোনও উদ্বেগ নেই?

পদ্মাসেতু প্রসঙ্গে কাদের বলেন, পদ্মসেতুর কাজ ৫৬ শতাংশ শেষ হয়েছে। সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। পদ্মাসেতুর কাজ শেষ হলে উভয় প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে