বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনে সরকার পতনের পথ দেখাল বিএনপি (ভিডিও)

news-image

সরকার দলের হামলা-মামলা ও শোষণ নিপীড়নের অভিযোগ করে রাজনীতি থেকে দূরে অবস্থান করা নেতা কর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রামের আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

তিনি বলেন, আমরা রাজপথে আছি এবং রাজপথে যাবো। কিন্তু এই আন্দোলনে যুবদল ও ছাত্রদলকেও নেতৃত্ব দিতে হবে। যারা যুবক-তরুণ তাদেরকে সামনে আসতে হবে। কারণ এখন আমাদের বয়স হয়েছে। তবে রাজপথ থেকেই গ্রেপ্তার হবো। যদি গুলি করে, আমারও মরবো। কিন্তু সঙ্গে যুবকদের থাকতে হবে।

দীর্ঘদিন ধরে একটি জাতীয় ঐক্য তৈরির কাজ চলছে। আমরা এ বিষয়ে নিয়মিত বসছি, আলোচনা করছি। এই জাতীয় ঐক্যে যদি সফল হওয়া যায় তবে আওয়ামী লীগ তিন দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।

https://youtu.be/xoy8TlOU40I

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের ‘নিষ্ক্রিয়তারও’ সমালোচনা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আমার বুকের উপর থেকে রাজকে গ্রেফতার করে নিয়ে গেছে। কিন্তু তাকিয়ে দেখি যুবকরা নেই। বক্তব্য শুরু হলেই পেছন থেকে যুবকরা সবাই চলে যায়।

তিনি বলেন, এমনি এমনি কোনো কিছুই পাওয়া যায় না। পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। আজ আমাদের নেত্রী ও গণতন্ত্রের মাতা কারাগারে। তাকে যদি কারামুক্ত করতে হয় তবে আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের নেতাকর্মীদের মাঠে নেমে আসতে হবে। যুবদলের নেতাকর্মীদের ঘরের ভেতর থেকে বাইরে আসতে হবে। দলে আমরা যারা বয়স্ক তারা সবাই বাইরে যাব।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিকে ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার নির্বাচন নির্বাচন খেলা করে জনগণের সঙ্গে তামাশা করছে। আজকের নির্বাচন কমিশন একটি অথর্ব কমিশন। তারা সরকারের নির্দেশ মতো কাজ করে তাদেরকে সহযোগিতা করছে। এই কমিশনকে পদত্যাগে বাধ্য করতে হবে।

নির্বাচন কমিশন পুণর্গঠন করে আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যে নির্বাচনে ভোটাররা নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন উল্লেখ করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু রোহিঙ্গারা নয়, গোটা বাংলাদেশের মানুষ আজ শরণার্থী! সুতরাং জাতিসংঘের মহাসচিবসহ সকলের উচিত বাংলাদেশকে দেখতে আসা। যে, কী কারণে নিজ দেশে বাংলাদেশের মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে!