,

খালেদা জিয়াকে কারাগারে রাখতে সরকার ও দুদক একাকার হয়ে গেছে: জয়নুল আবেদীন

news-image

খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে রাখতে সরকার ও দুদক একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করে আদালত।  এরপর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, সরকার ও দুদক ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছে। তাঁর কারাবাস দীর্ঘ করার জন্য জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছে। খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখতে নানা কূটকৌশল করছে সরকার ও দুদকের আইনজীবীরা। এ কারণে চার মাস আগে দ-প্রাপ্ত মামলায় জামিন পাওয়ার পরও তিনি কারামুক্তি পাননি। একের পর এক মিথ্যা বানোয়াট মামলায় তাকে শ্যন অ্যারেস্ট দেখানো হচ্ছে।

খালেদা জিয়ার মামলার আপিল শুনানিতে তাড়াহুড়া করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সুপ্রিমকোর্টে ডেথ রেফারেন্সের কত মামলা পড়ে আছে, কত আপিল মামলা পড়ে আছে। অথচ ওইসব মামলার শুনানি করছেন না। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার মামলা দ্রুত শুনানির চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়ার জামিন স্থগিত চাওয়া, মামলার দ্রুত শুনানির চেষ্টা করা সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে