,

জেএমবি’র ৫ সদস্য গ্রেফতার

jmb=ডেস্ক রির্পোট : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুন নূর জেএমবির প্রধান সমন্বয়ক।
 
আজ শুক্রবার ভোর রাতে সিরাজগঞ্জের একটি রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়।
 
এবিষয়ে আজ বিকেলে র‌্যাব সদর দফতর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, জেএমবির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর (৩১) দেশের উত্তর পশ্চিম (চাপাইনবাবগঞ্জ) অঞ্চল থেকে ট্রেনযোগে জয়দেবপুরের দিকে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী রেল স্টেশনে র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালায়। এসময় আব্দুন নূর, জেএমবির এহসার সদস্য নুর ইসলাম, নুরুজ্জামান আরিফ এবং গায়েরে এহসার সদস্য আবুল কালাম আজাদ ও ফারুক আহম্মেদকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৯টি প্রাইমারি ডেটোনেটর, ২৬টি ইলেক্ট্রনিক ডেটোনেটর, ৪টি টাইম বোমা, ৩৫ গজ কর্ডেক্স, ১০ কেজি পাওয়ার জেল, ১৫৫টি বিভিন্ন প্রকার সার্কিট, ৪৫টি বোতাম টাইপ সার্কিট, ৩টি ইগনাইটর ও ১টি পাওয়ার রেগুলেটর। এরমধ্যে বেশ কয়েকটি উচ্চ মতা সম্পন্ন বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে।
 
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, উদ্ধার করা বোমাগুলো খুবই শক্তিশালী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন। সার্কিটগুলো খুলে রাখা হলেও বোমাতে এখনো বিস্ফোরক আছে। বোমাগুলোতে ডিলে টাইম মেশিনিজম ব্যবহার করা হয়েছে।
 
তিনি আরো জানান, আটক জেএমবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞসাবাদে জানিয়েছে, আব্দুন নূর মূলত বাংলাদেশে অবস্থান করে আত্মগোপনে থাকা জেএমবির আমির সোহেল মাহফুজের সাথে যোগাযোগ রক্ষা করত। পাশাপাশি জেএমবিকে পুনরায় সংগঠিত করার জন্য নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করতে থাকে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ