,

ববি হাজ্জাজের দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

news-image

ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন চেয়ে করা আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে হাইকোর্টের এই নির্দেশনা নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

জানা যায়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ওই আবেদন করা হয়। নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী গত বছরের ডিসেম্বরের আবেদনগুলো চলতি বছরের মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিলো এবং মার্চ মাসেই নতুন রাজনৈতিক দলগুলোর তালিকা বের হবার কথা ছিলো।

আদালতে এনডিএম’র পক্ষে থাকা ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন আবেদন নিষ্পত্তি না করে ঝুলিয়ে রেখেছে। এতে দলটির রেজিস্ট্রেশনের সময় পার হয়ে যাচ্ছে। দলটি স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছেনা। এছাড়াও সামনে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে দলটি প্রচার-প্রচারণাও করতে পারছেনা। কারন দলের রেজিস্ট্রেশন ছাড়া এগুলো করা সম্ভব নয়। তাই এ রিট দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে