‘তিনটা ছেলে লাগবে, যারা আ’লীগের ব্যাজ পরে ঘুরবে’ (অডিও)
ডেস্ক রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ-তিনি গাজীপুর নির্বাচনে নাশকতার ষড়যন্ত্র করেছিলেন। এ সংক্রান্ত দুটি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। অডিও ক্লিপ থেকে জানা গেছে, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপটিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের স্থানীয় নেতা সাইফুল ইসলামের সঙ্গে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কথা বলছিলেন বিএনপির এই নেতা।
কথোপকথনের সময় সাইফুলকে তিনজন ছেলে প্রস্তুত রাখতে বলেন মিজান, যারা আওয়ামী লীগের ব্যাজ লাগিয়ে ভোট কেন্দ্রে ঘুরতে পারবে।
সোমবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশান ১ নম্বরের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত ১টা থেকে তার বাসা সাদা পোশাকে ও ইউনিফর্ম পোশাকে থাকা পুলিশ ঘিরে রাখে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘থানা পুলিশ তাকে গ্রেফতার করেনি। ডিবি পুলিশের একটি অভিযান ছিল। তারা গ্রেফতার করতে পারে।’
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ‘মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা হয়েছে।’ গাজীপুরে নির্বাচনকেন্দ্রিক নাশকতার ষড়যন্ত্রে তাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হচ্ছে।’
রাতে যখন ডিবি পুলিশের সদস্যরা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজানকে আটক করতে তার বাসায় যান, তখন বিএনপি’র এই নেতাকে ফেসবুকে লাইভে দেখা গেছে।
মিজানের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে তার পরিবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Conspiracy Leaks TV নামক একটি ইউটিউব চ্যানেলে মেজর (অব.) মিজানের কথপোকথনের একটি অডিও প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে ওই অডিও ক্লিপটি যে মেজর অব. মিজানের তা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ফোনের অন্য প্রাপ্তে যে ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তার নাম সাইফুল ইসলাম। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের স্থানীয় নেতা।
অডিও ক্লিপে-১ এ যা ছিল-
সাইফুল- স্লামালাইকুম।
বিএনপি নেতা মিজানুর রহমান: ওয়ালাইকুম সালাম। কেমন আছো?
সাইফুল- আছি মোটামুটি।
মেজর মিজান: আচ্ছা, তোমাদের এখান থেকে যে কাশিমপুর ইউনিয়নের যে ভোটকেন্দ্র, কতটুক দূর?
সাইফুল- মানে আমাদের পাশেরডা হইলো এক নম্বর ওয়ার্ড।
মেজর মিজান: হ্যাঁ, এটা তোমাদের এখান থেকে কতটুকু দূর, ভোটকেন্দ্রটা?
সাইফুল- এই ১৮ কিলো হইবো। এক নম্বর ওয়ার্ডে কেন্দ্র হইলো তিনটা।
মেজর মিজান: আচ্ছা, ওখানে তোমাদের ক্লোজ বন্ধু-বান্ধব আছে?
সাইফুল- হ্যাঁ।
মেজর মিজান: আচ্ছা, এখানে আমাকে একটা বা পারলে দু্ইটা ছেলে দাও। যারা আওয়ামী লীগের ব্যাজ লাগিয়ে ঘুরতে পারবে; এ রকম কিছু ছেলে ম্যানেজ করতে পারবা?
সাইফুল- হ্যাঁ, এ রকম আছে।
মেজর মিজান: আছে? প্রয়োজনে এমন কেউ যারা আওয়ামী লীগের কিন্তু মনে মনে বিএনপি। আছে এমন?
সাইফুল- জি আছে।
মেজর মিজান: তিনটা ছেলে সিলেক্ট করো। হ্যাঁ? ওরা নৌকার ব্যানার নিয়ে ঘুরবে। ওদের আমি বলে দেবো, টাকা-পয়সা, যন্ত্রপাতি দিয়ে দেবোনে। তুমি ছেলে তিনটা আগে সিলেক্ট করো। তিন সেন্টারের জন্য তিনজন। ওকে?
সাইফুল-ওকে?
মেজর মিজান: ওকে। শোন, যে পোলিং সেন্টারটা, মানে যেকোনও তিনটা পোলিং সেন্টারের যেকোনও একটা সেন্টারের পাশে আমাদের লোকের বাড়ি থাকতে হবে। যে বাড়ির জানালার পাশে বসে… দোতলা কিংবা তিনতলা বাড়ি থাকলে ভালো হয়।
সাইফুল- আমি রেডি করবোনে।
মেজর মিজান: রেডি করো, আর তিনটা ছেলেকে রাখবা, অন্য কাজে। ওই তিনটা ছেলে আওয়ামী লীগের ব্যাজ লাগিয়ে ঘুরবে।
সাইফুল- আচ্ছা, ঠিক আছে।
https://youtu.be/7VjKh8bwCv8











