মিজানকে গ্রেফতার র‍্যাবের অস্বীকার, জনসম্মুখে হাজিরের দাবি বিএনপির (ভিডিও)

news-image

শিমুল মাহমুদ: গতরাত ৩টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অবঃ) মিজানুর রহমানকে গুলশানস্থ তার নিজ বাসভবন থেকে দরজা ভেঙ্গে গ্রেফতার করেছে র‌্যাব। কিন্তু র‌্যাব গ্রেফতারের বিষয়টি এখনও পর্যন্ত স্বীকার করেনি জানান তার পরিবার। তবে গ্রেফতারের পূর্বে নিজের মোবাইলে তোলা মেজর মিজানের কিছু কথা ও ভিডিওচিত্র রেখে যান।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মেজর (অবঃ) মিজানুর রহমানকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানায়।

এ জাতীয় আরও খবর