,

গাজীপুরের ১৭ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটারদের বিক্ষোভ

news-image

অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কোনো ব্যালট পেপার না পেয়ে গাজীপুরের সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের মুগর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা বিক্ষোভ মিছিল করেছেন।

আজ নির্বাচন চলাকালীন এ বিক্ষভ হয়। তাদের দাবি ছিল, এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে জোর করে ভোট নেয়া হয়েছে। এজন্য ব্যালটের সংকট দেখা দিয়েছে। কেন্দ্রের বাইরে অনেক ভোটারকে অপেক্ষা করছেন। বর্তমানে ব্যালট পেপারের অভাবে ভোট বন্ধ রয়েছে। ভোটারদের অভিযোগ করে বলেন, তারা দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। ফলে অনেকেই ফিরে গেছেন। এরই মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে একদল ভোটার কেন্দ্রের বাইরে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

এখন কেন্দ্রের ভিতরে কোনো সহকারী প্রিসাইডিং অফিসার নেই। শুধু কয়েকজন এজেন্ট বসে আছেন। বুথের ভেতরে ভোটার নেই বললেই চলে। কিন্তু, বাইরে দীর্ঘ লাইন।

তবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ড. হাসানুল কবীর কামালী বলেন, ‘ব্যালট পেপারের কোনো সংকট নেই। সবাই ভোট দিচ্ছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।’ ভোটাদের বিক্ষোভ করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বিপুলসংখ্যক ভোটারের সমাগম দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস