,

গাজীপুরে ভোট জালিয়াতির মহোউৎসব চলছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুরের নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে। সেখান থেকে কোনো সুখবর পাচ্ছি না।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরে ভোট চলাকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, নির্বাচনে শতাধিক ভোট কেন্দ্রে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়েছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোউৎসব চলছে। বিএনপি এজেন্টদের নজিরবিহীনভাবে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করার পরও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির