,

কসবায় মাদক ও চোরাচালান রোধে মতবিনিময় সভা

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় সীমান্তে নারী শিশু ও মাদক পাচার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. জুবায়ের হাসনাৎ, পিএসসি, এলএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুর রহমান, পিএসসি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বাহাউদ্দিন, কসবার থানার অফিসার ইন চার্জ মো. আবদুল মালেক, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশিদ ঢালি, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবদুল হান্নান।

এতে এলাকার গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে