,

‘নেশা না করলে গাড়ি চলে না’

news-image

চালকের কারণেই ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আহত শ্রমিকরা। তারা বলছেন, চালক গাঁজা খেয়ে ট্রাকটি চালাচ্ছিলেন। তাকে বাধা দিলে তা কানে নেননি বলে জানান শ্রমিকরা।

সোমবার ভোনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যান ট্রাক ড্রাইভার।

দুর্ঘটনায় আহত রাসেল, আবেদ আলী, শহিদুল, রফিকসহ একাধিক শ্রমিক বলেন, ‘ড্রাইভার গাঁজা খাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন। তাকে বাধা দিলে সে বলে ‘আমার বাবাও নেশা করে। নেশা না করলে গাড়ি চালাতে পারি না।’

ট্রাকের আহত যাত্রীরা জানান, তারা সবাই প্রাণ ও আরএফএল কোম্পানিতে কাজ করেন। ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকে করে সিলেট যাচ্ছিলেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির