,

বিনা ওয়ারেন্টে গাজীপুরে কাউকে গ্রেফতার না করার নির্দেশ ইসির

news-image

বিনা ওয়ারেন্টে গাজীপুর সিটি করপোরেশন থেকে কোন ভোটার বা বাসিন্ধাকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যতক্ষণ পর্যন্ত এ সিটি নির্বাচন শেষ না হয় ততক্ষণ কাউকে গ্রেফতার না করতে পুলিশের মহাপরিদর্শকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করতে চিঠি দিয়েছেন ইসির যুগ্ম-সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহমদ খান। আগামীকাল মঙ্গলবার গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চিঠিতে বলা হয়, বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনে এসে গাজীপুর নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিতকরণ, পুলিশ বাহিনী কর্তৃক গ্রেফতার-হয়রানিসহ কিছু অভিযোগ উত্থাপন করে। এসব অভিযোগ প্রতিকারের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদন দাখিল করে দলটি। উক্ত আবেদনের পরিপেরিক্ষ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত বিনা ওয়ারেন্টে গ্রেফতার না করার জন্য নির্বাচন কমিশন সম্মত হয়েছে।

গত ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যাওয়া। পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

এ নির্বাচনে মেয়র পদে সাতজন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন, ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। গাজীপুর নির্বাচনে মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারে ব্যয় করতে পারবেন ৩০ লাখ ও কাউন্সিলররা এলাকা ও ভোটারের পার্থক্য অনুসারে দেড় থেকে দুই লাখ টাকা খরচ করতে পারবেন।

গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২৫। ভোটকক্ষ ২ হাজার ৭৬১টি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর