,

জনগণের কর্মচারী হয়ে কাজ করতে গাজীপুরবাসীর কাছে ভোট চাইছেন জাহাঙ্গীর আলম

news-image

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ২৬ জুনের পর থেকে আমি গাজীপুরের জনগণের অভিভাবক হতে চাই। স্থানীয় সরকার ও জনগণের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। জনগণের কর্মচারী হয়ে কাজ করতে চাই।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার আজ রোববার (২৪ জুন) মধ্য রাতে শেষ হচ্ছে। আর তাই শেষ মুহূর্তে যতটা পারা যায় ভোটারদের কাছে পৌঁছাতে চাইছেন প্রার্থীরা। সকাল থেকেই দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা।

রোববার (২৪ জুন) সকালে প্রচার শুরু করেছেন গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের সালনা থেকে আ.লীগ মেয়র প্রার্থী। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথসভায় শেষ দিনের প্রচারের প্রথম পথসভায় বক্তব্য দেন। পথসভায় অংশ নেওয়া হাজার হাজার মানুষের ভিড়ে মহাসড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। নেতা-কর্মীরা দলীয় প্রতীক নৌকার পক্ষে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

পথসভায় জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, আজ গাজীপুরের সকল মানুষ আওয়ামী লীগ ও নৌকাতে ভোট দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ২৬ জুনের পর থেকে আমি গাজীপুরের জনগণের অভিভাবক হতে চাই। আামি সকল দলের জনগণের কাছে সহযোগিতা চেয়েছি। আমরা কারো দ্বারা অপমানিত হবো না, কাউকে অপমান করবো না। স্থানীয় সরকারের স্বার্থে আমাকে নৌকাকে ভোট দিন। গাজীপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। সূত্র: নিউজ টোয়েন্টি ফোর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর