,

কসবায় মাদকসহ দুই ব্যবসায়ী আটক

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক সম্রাজ্ঞী কাঞ্চন নেছা (৪৬) ও শাহজাহান (৪০) নামে  দুই শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ শুক্রবার পৌরসভার খাড়পাড়া ও উপজেলার বালিহুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ  পৌরসভার খাড়পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি গাজাসহ শাহজাহান নামে এক শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করে। ময়মনসিংহ জেলার পূর্ব দরিল্লা গ্রামের গনু মিয়ার পুত্র এই শাহজাহান।
আরেক অভিযানে উপজেলার বালিহুড়ায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক সম্রাজ্ঞী কাঞ্চন নেছাকে আটক করে। আটককৃত কাঞ্চন নেছা মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। ২০০৯ সালের একটি মাদক মামলায় ২০১৫ সালে কাঞ্চন নেছার দুই বছরের সাজা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মৃনাল দেবনাথ জানান, মাদকের প্রশ্নে কোন আপোস নাই মাদকের বিরুদ্ধে আমাদের সাড়াঁশি অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে