,

বাঞ্ছারামপুরে কিশোরীকে চাকরির প্রলোভনে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক কিশোরীকে পতিতালয়ে বিক্রির ব্যর্থ চেষ্টা ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানব পাচার আইনে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, নাজমা বেগম (৩০) ও তার স্বামী রফিকুল ইসলাম মুন্সী (৩৭)।

কিশোরীর পরিবার জানায়, আমাদের মেয়েকে চাকরি দেয়ার কথা বলে আমার প্রতিবেশি নাজমা ফুসলিয়ে ঢাকায় নিয়ে যায়। এই বিষয়টি আমাদের সন্দেহ হলে পুলিশকে অবহিত করি। পরে তাদের আটক করলে তারা আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এবং বরিশালে আছে বলে জানান। আমার মেয়েকে নেত্রকোনার একটি পতিতাচক্রের কাছে বিক্রি করে দেয়ার চেষ্টা করেছিল তারা জানিয়েছে। পরে আমার কিশোরী মেয়েকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান জানান, কিশোরীকে চাকরি দেয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায় নাজমা ও তার স্বামী রফিক।পরে আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোরির কোথায় আছে তারা বলেন। পরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। আটকৃত দুই আসামীকে বৃহস্হপতিবার জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তদন্ত চলছে যদি আরো যদি কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর