,

আ.লীগের বর্ধিত সভায় জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা দেবেন শেখ হাসিনা

news-image

কাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী দিন আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভা থেকেই আগামী সংসদ নির্বাচনে নেতাদের কর্মতৎপরতা কি হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা দেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এরই মধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে বার্তা গেছে। সবাইকে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, দলের কেন্দ্রীয় কার্যালয়ও শেখ হাসিনা সারাদেশে নেতাকর্মীদের সাথে উদ্বোধন করবেন। সকাল ১০ টায় কার্যালয় উদ্বোধন করেই গণভবনে সভা করবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসবে। এই লক্ষ্যে আজই নেতাকর্মীরা চলে আসছেন। বর্ধিত সভায় অংশ নেওয়ার জন্য চার হাজার ১৫৭ নেতাকে বলা হয়েছে।

এরমধ্যে রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রী কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্য, উপদেষ্টা পরিষদের ৪১ জন, জাতীয় কমিটির সদস্য ৯৯ জন, জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক ১৫৬ জন, উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক ৯৮৪ জন, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক ৬৪৬ জন, দলীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসনসহ) ২৮৯ জন, সিটি করপোরেশন অন্তর্গত থানার সভাপতি-সাধারণ সম্পাদক ১৯২ জন, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ২৬ জন, সিটি করপোরেশনের দলীয় মেয়র ৫ জন, জেলা পরিষদ চেয়ারম্যান ৪৮ জন, উপজেলা চেয়ারম্যান ৩৩৬ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ ৩৩০ জন, নারী ৩২৬ জন, পৌরসভার দলীয় মেয়র ২১৬ জন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ২৫৮ জন, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সিটি করপোরেশনের দলীয় কাউন্সিলর ১২৪ জন।

জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এই সভাকে গুরুত্বের সঙ্গে দেখছে নেতাকর্মীরা। বর্ধিত সভা থেকে তারা যে বার্তা নিয়ে যাবে তাই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের দিক নির্দেশনা। এই বার্তার অপেক্ষা করছে দেশ।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড