রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আ.লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

news-image

গাজীপুর সিটি নির্বাচন সামনে প্রচারের সময় পেলেও নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ করেছে বিএনপি। অন্য দিকে আওয়ামী লীগের অভিযোগ নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। তবে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তা সুষ্ঠু ভোট আয়োজনে কোনো বাধা হবে না বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা।

গাজীপুর সিটি নির্বাচনের আগে প্রচারের জন্য এক সপ্তাহ সময় পেয়েছেন প্রার্থীরা। ভোট টানতে কর্মী-সমর্থকদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন বড় দুই দলের মেয়র প্রার্থী।

ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করছে বলে অভিযোগ বিএনপির। দলটির নেতাদের অভিযোগ আতঙ্ক তৈরি করতে গ্রেফতার করা হচ্ছে নেতা-কর্মীদের। আর নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ আওয়ামী লীগের।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে দলের সদস্যদের খোঁজ নিয়ে তাদের বিভিন্নভাবে তারা ( আ.লীগ) আমাদের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে।

গাজীপু জেলা আওয়ামী লীগের সাধারণদ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেছে, সারা বাংলাদেশের সীর্ষ সন্ত্রাসীদের এনে শান্ত গাজীপুরকে অশান্ত করতে চায় তারা। আমরা অনুরোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই পরিস্থি যেন না তৈরি করতে পারে তারা।

তবে রাজনৈতিক পরিচয় নয় যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, কাউকে হয়রানি করার জন্য গ্রেফতার করা হচ্ছে না। এটি একটি রুটিন মাফিক কাজ, আসাসির নাম তালিকায় থাকলে অথবা ওয়ারেন্টি থাকলে অভিযান পরিচালনা করা হয়। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সার্থে এই অভিযান।

প্রার্থীদের সব অভিযোগই আমলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা দেখছেন না নির্বাচন কর্মকর্তারা। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

এ জাতীয় আরও খবর

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

ইউরোপেই থাকছেন সালাহ

বৈঠক করতে মন্ত্রী নিজে গেলেন সৌদি দূতাবাসে!

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত