ঈদে ভিন্ন নাস্তা”
কমবেশি সবারই পিঠা পছন্দ। কিন্তু দেখা যায় আমরা পিঠা উৎসব কেবল শীতের জন্য জমিয়ে রাখি। অথচ সারাবছর খাওয়া হয় এমন বেশ কিছু পিঠা রয়েছে। আর টুকটাক পিঠা আমাদের প্রায়দিনই বানানো হয়! মাংস দিয়ে নানা রকম খাবারের মাঝে পিঠা পাতে উঠবেই। আবার প্রতিদিন মাংস খেতেও ভাল লাগে না। তাই বিকেলের নাস্তায় যদি অন্যরকম আইটেম থাকে তাহলে খারাপ হয় না।
এই ঈদে নাস্তার কিছু পদ নিয়ে আজকের আয়োজন
১। ঝাল/মাংস পুলি : উপকরণঃমাংস সেদ্ধ, আলু কুচি করে সেদ্ধ করা, কাবাব মসলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা, লবন, টেস্টিং সল্ট, তেল, ময়দা, কালোজিরা, পানি। প্রণালীঃপুর তৈরির জন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে এতে আদা-রসুন বাটা, পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি ও বাকি মসলা দিয়ে ভালো করে কষে নিন। মসলা কষে এলে সেদ্ধ মাংস পিষে দিয়ে দিন। ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ আলু কুচি দিয়ে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন। ময়দার ডো বানিয়ে পাতলা ছোট রুটি তৈরি করে মাঝে পুর দিয়ে দুভাজ করে অর্ধচন্দ্রের মতো তৈরি করে দুপাশ আটকে দিন। কড়াইয়ে ডুবো তেলে ভাজার মতো তেল গরম করে লালচে করে ভেজে তুলুন।২। ছিটা পিঠাউপকরণঃচালের গুড়ি, ময়দা, আদার রস, লবন, পানি। প্রণালীঃউপরের সব উপকরন ভাল করে মিশিয়ে নিয়ে অন্য একটি বাটিতে ২ চা চামচ তেল ও ২ চা চামচ পানি মিশিয়ে রাখুন। একটি কাপড় নিয়ে তেল ও পানির মিশ্রনে ভিজিয়ে নিন ও প্যানে ব্রাশ করুন। এখন হাতের সব আঙ্গুল চালের গুড়ির মিশ্রনে ডুবিয়ে প্যানে হাত ঘুড়িয়ে ঘুড়িয়ে, হাত সামনে পিছনে নিয়ে ছিটা দিন। ১ মিনিট অপেক্ষা করুন। রুটি হয়ে গেলে রুটির পাশ উঠে আসবে। চামচ দিয়ে দুই ভাঁজ করে রুটি তুলে নিন। মাংসের সাথে বেশ মজাদার এটি।[হোমমেড বিভিন্ন রকম পিঠা পেতে ভিজিট করুন হোমশেফের ওয়েবসাইট]৩। দুধ পুলি : উপকরণঃচালের আটা, পানি, তেল, চিনি, নারিকেল কুচি, লবঙ্গ, এলাচ, গুড়, দুধ। প্রণালীঃপ্যানে পানি গরম করে ২ চা চামচ চিনি ও ১ চা চামচ তেল দিন। চিনি গলে গেলে চালের আটা দিয়ে পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ডো তৈরি হলে চুলা থেকে পাত্র নামিয়ে ঠাণ্ডা করুন। অন্য পাত্রে তেল গরম করে লবঙ্গ, এলাচ এবং নারিকেল দিন। ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন। গুড় দিয়ে গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন। আরও ৫ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন চুলা থেকে। ডো হাত দিয়ে গোল করে পুরির মতো আকৃতি বানান। ওপরে নারিকেলের মিশ্রণ দিয়ে ভাঁজ করে আটকে নিন। স্টিম দিন ৩-৪ মিনিট। দুধ ঘন করে জ্বাল দিয়ে চিনি মেশান। পিঠা দিয়ে দিন দুধে। কয়েক মিনিট চুলায় মৃদু আঁচে রেখে নামিয়ে ফেলুন। ব্যস, হয়ে গেলো দুধ পুলি।৪। ঝাল চিতইউপকরণঃচালের গুঁড়া, কাঁচামরিচ, ধনেপাতা ও পেঁয়াজ মিহি কুচি, লবণ ও পরিমাণমতো পানি।প্রনালীঃচালের গুঁড়া অল্প পানিতে ভালোভাবে মেখে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার তাতে সব উপকরণ মাখিয়ে পানি দিয়ে পাতলা করে নিন। মিশ্রণটি বেশি ভারী হবে না আবার বেশি পাতলাও হবে না। এবার চিতই পিঠা তৈরির হাঁড়িতে একটা পিঠার পরিমাণ করে দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে তিন মিনিট পর হয়ে গেলে নামিয়ে আনুন। এবার মাংসের সাথে পরিবেশন করুন মজাদার ঝাল চিতই!৫। গোলাপফুল পিঠা : উপকরণঃদুধ, ময়দা, চিনি, লবণ সামান্য, ঘি, সিরার জন্য চিনি, পানি, দারুচিনি। প্রনালীঃদুধ গরম হলে চিনি, লবণ, ময়দা দিয়ে কাই করে নিতে হবে। পরে ঠাণ্ডা হলে অল্প অল্প করে ঘি দিয়ে ভালো করে মথে রুটি বেলে দুই ইঞ্চি ব্যাসে গোল গোল করে কেটে গোলাপ তৈরি করতে হবে। এবার গরম ডুবো তেলে বাদামি রং করে ভেজে সিরায় ছাড়তে হবে। ব্যস! তাতেই হয়ে যাবে গোলাপফুল পিঠা!











