,

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): “আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ বিনিমার্ণ করি” এই শ্লোগানকে সামনে রেখে বিবেকের তাড়নায়, মানবতার সেবায় বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদ নুরপুরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দুঃস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরন অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ জুন) নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পরিষদের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মোর্শেদ জাহিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও কথা সাহিত্যিক মফিজ উদ্দীন আহমেদ ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আজাহারুল হক, সমাজ সেবক হুমায়ুন রেজা চৌধুরী, মহিদুজ্জামান টিটু, এম এ কাসেম, আক্তার হোসেন,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির আল হেলাল, প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু, প্রভাষক ছোয়াব আহমেদ রাতুল, প্রভাষক নবী হোসেন ইমন,্সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, বকুল চৌধুরী, মনির হোসেন।

অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির আহবায়ক এম.আর হাসান রাশেদ,যুগ্ম-আহবায়ক ইস্তিয়াক উদ্দিন প্রমূখ । অনুষ্ঠানে ৯০ জন মহিলা ও পুরুষ অসহায় ও দুঃস্থদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন। এতে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে