রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে না আসলে রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকার সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন চাইলেও, বিএনপি গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র করছে।বিএনপি নির্বাচনে না আসলে রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে বলেও মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে ভোলার বোরহান উদ্দিন পৌরসভায় একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির মওদুদ আহমেদ বলেছেন, আমরা চাই না নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে। যাতে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করুক।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনে অংশ গ্রহণ করা বা না করা যার যার দলের ব্যাপার। আর আওয়ামীলীগ যদি তাদের নির্বাচনে অংশ গ্রহণ নাই চাই তাহলে বিএনপির দরকার বেশি বেশি করে নির্বাচনে অংশ গ্রহণ করা। আওয়ামী লীগ চাইলো আর তারা অংশ নিলেন না। তা তো হয় না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ চাই সবার অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠ, ও একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। গেলোবার নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে। সুতরাং আগামী নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তাহলে তাদের এই সিদ্ধান্ত হবে রাজনৈতিক আত্মহত্যা।’ সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ