বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : মোকতাদির চৌধুরী এমপি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজয়নগর উপজেলার সাথে জেলা সদরের সংযোগ স্থাপনকারী “ শেখ হাসিনা সড়ক” বিজয়নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শেখ হাসিনা সড়কের নির্মান কাজ শেষ করতে হবে।

তিনি বুধবার শেখ হাসিনা সড়কের নির্মান কাজ পরিদর্শনকালে একথা বলেন। তিনি আরও বলেন,সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে, কোন ধরনের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, চর-ইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভূইয়া, পওন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুজন দত্ত, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম ভূইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক