,

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী শেখ আনার গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী শেখ মোঃ আনার-(৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সকালে পৌর এলাকার শিমরাইলকান্দি মসজিদ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনার শিমরাইলকান্দি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী আনার দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। ইতিপূর্বে সে পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তারও হয়। প্রতিবারই আদালত থেকে জামিনে বেরিয়ে এসে সে আবার মাদক ব্যবসা শুরু করে। সর্বশেষ আনার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পন করে আর কোনদিন মাদক ব্যবসা করবেনা মর্মে অঙ্গীকার করেন। পুলিশ সুপারের কাছে আত্ম সমর্পন করার কিছুদিন পর থেকেই বেপরোয়া হয়ে উঠে আনার।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ী আনারের রয়েছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। থানা-পুলিশকে ম্যানেজ করে সে দাপটের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগকারীরা জানান, আখাউড়া ও বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সেই ফেনসিডিল গভীর রাতে নৌকা দিয়ে শিমরাইলকান্দি এলাকায় পৌছে। পরে এই ফেন্সিডিল বিভিন্ন যানবাহনে করে ঢাকা, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করা হয়। অভিযোগকারীরা জানান, মাদক ব্যবসার কাজে আনারের রয়েছে ১০/১২জন সহযোগী। তারা গভীর রাতে শিমরাইলকান্দি থেকে বস্তায় ভরে ফেন্সিডিল বিভিন্ন স্থানে পৌছে দেয়। এছাড়াও এই ফেন্সিডিল এলাকার বিভিন্ন স্থানে ফেরী করে বিক্রি করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আনার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে শীর্ষ মাদক ব্যবসায়ী আনার গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে