নাসিরনগর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: বুধবার (১৩ জুন) নাসিরনগর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ।
এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী,আদেশ চন্দ্র দেব,সাবেক সাধারণ সম্পাদক আসমত আলী,প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নানসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।











