বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসীকল্যাণ সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

news-image

মোঃ দ্বীন ইসলাম খাঁন,  আখাউড়া  (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) : বুধবার সন্ধ্যায় গাজীর বাজারস্থ সুমাইয়া রেস্টুরেন্টে এক জাক জমক ইফতার মাহফিলের আয়োজন করে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ নামক একটি সামাজিক সংগঠণ।

এসময় ইব্রাহীম ভূইয়া লিটন ও মামুন মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে মোনাজাত করেন মাওঃ রাসেল ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাঈনূল ইসলাম ভূইয়া, সংগঠনের উপদেষ্টা, খায়রুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহীম ভূইয়া লিটন, সহ-প্রচার সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, আমন্ত্রিত অতিথীদের মাঝে যারা উপস্থিত ছিলেন, শরীফ শাওন ভূইয়া, ৩ নং ওয়ার্ডের রুকন উদ্দীন মেম্বার সেচ্ছা সেবকদের মাঝে যারা উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মাষ্টার, ছোটন মিয়া, মামুন ভূইয়া, হারুন ভূইয়া, রাসেল মোল্লাহ্, কামরুল ইসলাম, মাসুক মিয়া, তৌহিদ মিয়া, কবির হোসেন,বিজয় মিয়া, তামজিদ মিয়া প্রমুখ