,

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

news-image

রাঙামাটি প্রতিনিধি : টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা।

স্থানীয়রা জানান, গত দু’দিনের ভারি বর্ষণের ফলে মঙ্গলবার ভোরে রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় তিনজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে দুই জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ধর্মচরন কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩) ও তার ছেলে আয়ুব দেওয়ান।

প্রসঙ্গত, গত বছর ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটিতে ১২০ জন মারা যান। তবে নানিয়ারচর উপজেলায় কেউ মারা যায়নি। ওই ঘটনার পর জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ বসববাসকারীদের যে তালিকা করেন, তাতে নানিয়ারচর উপজেলার চার ইউনিয়নে ২৩৯ পরিবারের এক হাজার ১১১ জনকে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির