রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ১৬ পথশিশু পেল পছন্দের পোশাক

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে নিজেদের পছন্দমতো পোশাক পেয়েছে ১৬ পথশিশু। গতকাল সোমবার বিকেলে প্রেস ক্লাবের পক্ষ থেকে ১৬ শিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে পোশাক কিনে দেওয়া হয়। পৌর এলাকার সড়ক বাজারের ভূঁইয়া ফ্যাশনে গিয়ে ওই শিশুরা নিজেদের পছন্দমতো পোশাক বেছে নেয়। এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেন রতন, মো. বাবুল পারভেজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, সহসভাপতি জুটন বণিক, সাংবাদিক মোজাম্মেল হোসেন, শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সূত্র জানায়, এ বছর সুধীজনদের নিয়ে ইফতার না করে ওই টাকায় পথশিশুদের পোশাক কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন এলাকার ১০০ পথশিশুকে তাদের পছন্দমতো কাপড় কিনে দেওয়া হবে।