,

নীলফামারীর পথে খালেদা জিয়া

nilphamaryনীলফামারীর জনসভার উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ঢাকা থেকে আজ বুধবার বিকেল সোয়া ৪টায় সড়ক পথে রওনা হয়ে বগুড়া পৌঁছেছেন। যাত্রাপথে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। বেগম খালেদা জিয়ার গাড়িতে ছিলেন ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এবং গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান নেতাকর্মীরা।

আগামীকাল বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে সড়ক পথে নীলফামারী উদ্দেশে রওনা দিবেন বেগম খালেদা জিয়া। নীলফামারির বড়মাঠে ২০ দল আয়োজিত পূর্ব নির্ধারিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ জনসভায় সভাপতিত্ব করবেন নীলফমারী জেলা বিএনপির সভাপতি আরেফিন চৌধুরী।
 
এদিকে বেগম খালেদা জিয়া সড়ক পথে বগুড়ায় রওনা হওয়ার পর তার গাড়ি বহর ঢাকার উত্তরায় পৌঁছলে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর এলাকার সংবর্ধনা জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান উদ্দিন সরকার, টাঈাইলে বিএনপিরসহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঈাইল বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ আলম খান, সাধারণ সম্পাদক সামসুল আলম তোফা, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম পথে মধ্যে খালেদা জিয়াকে ফুলেল সংবর্ধনা জানান।
 
এছাড়া রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানাসহ দলের নেতাকর্মীরা। এর আগে শেরপুর ও শাজাহানপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতবৃন্দ।
 
খালেদা জিয়ার আগমনে বগুড়ায় বিভিন্নস্থানে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়। এ ছাড়া সড়কের দুপাশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার টানানো হয়েছে।
 
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, দলীয় চেয়ারপারসনের বগুড়ায় সুস্থ্যভাবে পৌঁছেছেন। তাকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় নীলফামারির পথে রওনা হবেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর