শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে আস্থা সৃষ্টিতে তৎপর সরকার

002নিজস্ব প্রতিবেদক:দেশে যখন রাজনৈতিক আস্থা অর্জনে সরকার নাগরিক কিংবা বিরোধীদলের কাছ থেকে সুবিধা করতে পারছে না তখন বৈধতার বিদেশি সার্টিফিকেট অনুসন্ধান করতে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পাশাপাশি কমনওয়েলথ দেশভুক্ত সংস্থা ‘কমনওয়েলথ পারলামেন্টারি এসোসিয়েশন’ (সিপিএ) এর চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট হয়েছেন সাবের হোসেন চৌধুরী। এই দুটোই আন্তর্জাতিক এবং পার্লামেন্টারি ফোরাম।প্রধানমন্ত্রীর জাপান, চীন, নিউইয়র্ক ও সর্বশেষ ইতালি সফরের পর বড় ধরনের কোনো বিনিয়োগ, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, পদ্মা সেতু নির্মাণের কাজ ত্বরান্বিত বা মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানিতে যে ধ্বস নেমেছে সে সম্পর্কে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। দেশে মানুষ শান্তিতে আছে সরকারের চারপাশে যারা আছে মন্ত্রক হিসেবে তাদের এমন ধারণা সরকার প্রধানকে দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধ এবং গ্রহণযোগ্য করে তোলার জন্যে জোর তৎপরতা চলছে এবং চলবে। ফলে আগামিতে বিদেশ সফরের আয়োজন আরো বাড়বে। সাংবিধানিক বাধ্যবাধকতার কথা ও সকলদলের অংশগ্রহণের মাধ্যমে আরো একটি নির্বাচন করার আশ্বাস দেয়া থাকলেও সরকার সে পথ থেকে সরে এসেছে। সরকার মনে করছে, বিদেশে গিয়ে চেষ্টা-তদবির করেই সব সমস্যার সমাধান হবে এবং আগামী দিনগুলো হবে নির্বিঘ । ফলে ২০১৯ সাল পর্যন্ত এ সরকারের মেয়াদ অনায়াসে বেড়ে যাবে।

গত জুলাই মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছিলেন লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে। ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মত এত বড় নেতৃত্ব আর কোনো দেশ থেকে আসেননি। বৃটিশ সরকারের কাছ থেকে  ৫ জানুয়ারির নির্বাচন ও সরকারের বৈধতার সার্টিফিকেট আদায় করা ওই সফরের অন্যতম উদ্দেশ্য থাকলেও পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা এতে ব্যর্থ হয়েছেন। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে বৈঠকের পরে ঢাকায় পররাষ্ট্র দফতর এবং সরকারের তরফ থেকে মাঝারি পর্যায়ের নেতা ও মন্ত্রীরা বলতে শুরু করলেন ৫ জানুয়ারির নির্বাচনকে বৃটিশ সরকার মেনে নিয়েছে। এটি ব্রিটেন যে স্বাভাবিকভাবে নেয়নি তা স্পষ্ট হয়ে উঠল গত ১৬ অক্টোবর বৃটিশ পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে ‘বাংলাদেশ : কান্ট্রি কেইস স্টাডি আপডেড রিপোর্ট-এ ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে চরম হতাশাই ব্যক্ত করার মধ্যে দিয়ে।
৫ জানুয়ারির নির্বাচন ছাড়াও ওই রিপোর্টে ডেভিড ক্যামেরন শেখ হাসিনাকে যে হতাশার কথা জানিয়েছিলেন সে প্রসঙ্গটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫ জানুয়ারির পরের মাসগুলোতে বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, অপহরণের মাত্রা বেড়ে যাওয়া এবং নতুন কালা-কানুন জারি করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ এবং সুশীল সমাজের কর্মকান্ডে বাধা সৃষ্টিতেও উদ্বেগের কথা জানানো হয়। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি অব্যাহত রয়েছে এবং এটি যে উদ্বেগপূর্ণ সে সম্পর্কেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকান্ড, অপহরণ বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সংঘটিত অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হয় না এবং এটি যে খারাপ নজির সে সম্পর্কেও বলা হয়েছে। ২০১৪ সালের প্রথম ৬ মাসে শতাধিক ব্যক্তিকে বিচার বহির্ভূত পন্থায় হত্যা করা হয়েছে তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। সর্বশেষ ব্রিটেন ও ইউরোপের কয়েকটি দেশ বাংলাদেশের পুলিশের কাছে যে অস্ত্র বিক্রি করবে না তাও জানিয়ে দিয়েছে।
এছাড়া ওই রিপোর্টে বাংলাদেশে সম্প্রচার নীতিমালা করার মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব , তথ্য প্রযুক্তি আইনে সরকারের সমালোচনাকারীদের আটক করার বিষয়ও উল্লেখ আছে। প্রস্তাবিত বৈদেশিক ডোনেশন এ্যক্ট যে এনজিও’র কার্যক্রমে বিঘœ সৃষ্টি করবে তা স্পষ্টভাবে বলা হয়েছে। সুশীল সমাজের কর্মকান্ডে নানাভাবে বাধা-বিঘেœর মুখোমুখি হচ্ছে সে প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে বৃটিশ পররাষ্ট্র দফতরের ওই রিপোর্টে। রিপোর্টে বিরোধী মত সহ্য না করার ইঙ্গিতও দেয়া হয়েছে। ওই রিপোর্টে বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচন যে বৈধ হয়নি তার স্বপক্ষে নানা তথ্য এবং বক্তব্য তুলে ধরা হয়েছে। ২২ জুলাই অনুষ্ঠিত দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বৃটিশ প্রধানমন্ত্রী ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে যে হতাশা ব্যক্ত করেছেন তাও স্পষ্ট করে বলা হয়েছে। সাথে সাথে দুই প্রধানমন্ত্রীই মুক্ত সমাজ গঠন, গণতান্ত্রিকভাবে অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছিলেন বলেও রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে।
এই রিপোর্টের পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পররাষ্টমন্ত্রণালয়ের। বিষয়টি বেমালুম দৃষ্টি এড়িয়ে গেছে কিংবা চেপে গেছে বলেই মনে হচ্ছে। কিন্ত্র প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরের পর পররাষ্ট্রমন্ত্রণালয় অন্য রকম আশাবাদ ব্যক্ত করেছিল জাতির সামনে। বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসু হয়েছে। সংবাদ মাধ্যমে প্রচার করতে কোনো কার্পণ্য করা হয়নি। কিন্তু বৃটিশ সরকারের সত্যিকারের মনোভাব কি তা পরিস্কার হয়ে গেছে কান্ত্রি আপডেট রিপোর্টের মধ্যে দিয়ে।
এরপর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী গেলেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য। এবারো সরকারের শীর্ষ থেকে সর্বশেষ পর্যায় পর্যন্ত সবাই বলতে শুরু করলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাত হয়েছে এবং এই সাক্ষাতে ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দেয়া হয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বে ভূয়ষী প্রশংসা করেছেন বান কি মুন। প্রধানমন্ত্রী স্বয়ং দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে বললেন, এবার আর নির্বাচন নিয়ে কোনো বিষয় জানতে চায়নি জাতিসংঘ। কিন্তু যখন মিডিয়ায প্রকাশ পেল প্রধানমন্ত্রীর সঙ্গে বান কি মুনের বৈঠকই অনুষ্ঠিত হয়নি। ওটি ছিল ফটোসেশন মাত্র। বিএনপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল প্রশ্ন তুলতে শুরু করল যেখানে বৈঠকই অনুষ্ঠিত হয়নি সেখানে ৫ জানুয়ারির নির্বাচন ভালো কি মন্দ তা জাতিসংঘ মহাসচিব বললেন কিভাবে? এবারো পররাষ্ট্রমন্ত্রণালয় যথারীতি নিশ্চুপ। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর কোনো জবাব দেয়া হয়নি।
সরকারের বৈধতা নিয়ে দেশে কিংবা দেশের বাইরে আমলাতান্ত্রিক নেতৃত্ব নির্ভর প্রপাগাণ্ডা যে কোনো কাজে আসছে না তা সরকারকে বুঝতে হবে। সরকার কিংবা ক্ষমতাসীন দলকে জনগণের আস্থা অর্জনে ফিরে আসতে হবে। এবং তা আসতে পারলেই কেবল ক্ষমতা দীর্ঘমেয়াদী হতে পারে। আওয়ামী লীগ পারে, কেবল আওয়ামী লীগই পারবে কিন্তু পদ্ধতিগত ত্রুটির জন্যে এবার ধরা খেতে পারে দলটি।
সরকারকে গণতান্ত্রিক হতে  হবে, এককালের স্বৈরাচারী এরশাদকে রাজনৈতিক মিত্র পেয়ে সরকার কখনই এটা করতে পারবে না। এবং বামদলগুলোর নেতৃত্ব যারা সরকারের আশে পাশে আছে তারাও সঠিক পথ দেখাতে পারছেন না। দেশে বিনিয়োগ হলে যেমন বিদেশি বিনিয়োগ হন্যে হয়ে ছুটে আসে তেমনি সাধারণ মানুষের আস্থা সৃষ্টি করতে পারলে সরকারকে বিদেশে ধর্ণা দিতে হবে না। এরশাদ নয় বছর ক্ষমতায় ছিলেন বটেম বিদেশে ছোটাছুটি কম করেননি কিন্তু রাজনৈতিক ইতিহাসে তার প্রাপ্য স্বৈরাচারের তকমাই।
সরকার যদি জোরদবস্তি করে বিনা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে সরকারের পক্ষে যা সম্ভব হচ্ছে না তা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, দফায় দফায় তেল-গ্যাসের দাম না বাড়িয়ে অপেক্ষাকৃত সস্তায় জ্বালানি সরবরাহের উৎস সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ, গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড, দুর্নীতি, স্বজন ও দলপ্রীতি, বাক-ব্যক্তি স্বাধীনতা হরণসহ নানা কারণে যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা সমূলে উৎপাটন করে স্বচ্ছতা ও জবাবদিহীতা বজায় রাখা। এভাবে আস্থাহীনতা পুঞ্জিতূত হয়ে উঠতে উঠতে ক্ষোভে পরিণত হচ্ছে। চরম হতাশা, বঞ্চনা, দুর্দশা, নিপীড়ন-নির্যাতন থেকে রেহাই পেতে একসময় মানুষ রাস্তায় নেমে আসতে চাইলে তা সামাল দেয়ার চেয়ে সংলাপের বিষয়টি পায়ে ঠেলে দেয়া নির্বুদ্ধিতার কাজ নয় কি? সরকার সকল দলের অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করার প্রতিশ্র“তি দিয়ে তা ভঙ্গ করলে দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। কারণ এ বিকল্প হিসেবে বিদেশি সার্টিফিকেটকে মনে করা হলেও তাও যখন মিলছে না তখন সাধারণ মানুষের ক্ষোভ সামলাতে সরকারের আশে পাশের শরীক স্বৈরাচার কিংবা বাম দলগুলো যদি আরো কঠোর হবার পরামর্শ দেয় তাহলে নির্যাতন-নিপীড়নের মাত্রা আরো বাড়তে পারে কিন্তু আখেরে এতে কারো কোনো লাভ হবে না।