বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার হরতাল, ইস্যু লতিফ

hortal 23ডেস্ক রির্পোট : সদ্য অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আল্টিমেটাম অনুযায়ী ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতার না হওয়ায় ২৬ অক্টোবর রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কয়েকটি ইসলামী দল।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান হরতাল ঘোষণা করেন। ইসলামী দলসমূহের বেধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এ হরতাল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে  ২২ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ধর্মভিত্তিক আট দল ও সংগঠনের এই জোট। বেধে দেয়া সময়ের মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ২৬ অক্টোবর হরতালের হুমকি দিয়েছিল ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে সরকারকে ১৫ অক্টোরব পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী দলগুলো।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর