,

যুগের সাথে তাল মেলাতে দক্ষ বিমানবাহিনী গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। যুগের সঙ্গে তাল মেলাতে একটি দক্ষ বিমানবাহিনী গড়তে দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বুধবার বিমানবাহিনীর বিদায়ী প্রধান চীফ এয়ার মার্শাল আবু এসরার এবং নবনিযুক্ত প্রধান চীফ এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে স্বাগত জানান এবং বিদায়ী প্রধানের দায়িত্ব পালনকালের প্রশংসা করেন। বিমানবাহিনীর বিদায়ী প্রধান তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আরো উন্নত-সমৃদ্ধ হবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির