রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

news-image
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল সোয়া ১১ টা মহানগর উত্তর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা অবৈধ কমিটি মানি না মানবো না, কাইয়ুম-হাসানের কমিটি মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ঘোষিত নগর বিএনপির কমিটিকে পকেট কমিটি হিসেবে অ্যাখায়িত করেন।
এসময় পুলিশ পিছন থেকে ধাওয়া দিয়ে মিছিলটি পণ্ড করে  দেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় মহানগর বিএনপির তিনজন নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
নগর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানেরর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে নগর বিএনপির নতুন কমিটি পদ পাওয়া নেতারা দুপুর ১২ টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন, নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অর্থের বিনিময়ে কমিটিতে পদ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ