,

খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা

khaledaডেস্ক রির্পোট : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে এ নালিশী মামলাটি দায়ের করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আজ দুপুরে মামলা বিষয়ে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলায় চারজনকে সাক্ষী করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বেগম খালেদা জিয়া রাজধানীর শাহাবাগ থানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৪ অক্টোবর ২০১৪ তারিখে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়ে নানা কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।

এজাহারে উল্লেখ করা হয়, তিনি ( খালেদা জিয়া) বলেন আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।

ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃস্টির লক্ষ্যে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় নালিশী মামলা করা হয়।

তথ্যসূত্র: যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে