,

আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আখাউড়া উপজেলা প্রশাসন ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র‍্যাকটিসেস(সিদীপ) এর আয়োজনে আখাউড়া উপজেলা প্রশাসন চত্তরের সামনে থেকে সকাল ১১টায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। পরে আখাউড়া উপজেলা চত্তরে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শেষে আখাউড়া উপজেলা প্রশাসন মিলনায়তন পরিষদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাশক মো কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদুত সমিতির আখাউড়া জোনের ডি.জি.এম.আহম্মদ শাহ্‌ আল জাবের,মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ সৌকত আকবর যুব উন্নমন কর্মকর্তা মোঃ মুসলেহ উদ্দিন আখাউড়া প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ মনির হোসেন, আখাউড়া শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক তানিয়া আক্তারসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে