,

দুই মিনিটেই চার্জ হবে স্মার্ট ব্যাটারি!

4f6551a345aa68c3480d6cbadc0fe2cb-smart-batteryঅনলাইন ডেস্ক :চার্জ শেষ হওয়ার পর একটি স্মার্টফোনের ব্যাটারিতে মাত্র দুই মিনিটেই ৭০ শতাংশ চার্জ দেওয়া গেলে কেমন হয়? সম্প্রতি এমনই একটি স্মার্ট ব্যাটারি তৈরি করেছেন গবেষকেরা। কেন তা স্মার্ট? গবেষকেরা বলেন, তাঁদের দাবি, স্মার্টফোনের ব্যাটারিতে ব্যবহার উপযোগী এমন একটি উপাদানের সন্ধান পেয়েছেন যার কল্যাণে দুই মিনিটেই মোবাইল চার্জ দেওয়া সম্ভব। এক খবরে জানিয়েছে আইএএনএস।

গবেষকেরা বলছেন, তাক লাগানো উপাদানটির নাম টাইটেনিয়াম ডাই-অক্সাইড। উপাদানটি সানস্ক্রিনে পাওয়া যায়। সিঙ্গাপুরের ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যবহার করে স্মার্ট এই ব্যাটারি তৈরির দাবি করেছেন। তাঁরা এই ব্যাটারি তৈরিতে প্রচলিত গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে সাশ্রয়ী এ উপাদানটিই বেছে নিয়েছেন আর তাতে চমৎকার ফলও পেয়েছেন।

হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইটেনিয়াম ডাই-অক্সাইডের জেল ব্যাটারির রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দ্রুত চার্জ সম্পন্ন হয়। এই ব্যাটারি ১০ হাজার বার পর্যন্ত চার্জ দেওয়া যায় বলে এর আয়ু ২০ বছরেরও বেশি হতে পারে।

কবে নাগাদ বাজারে আসবে স্মার্টফোনের এই ব্যাটারি? গবেষকেরা আশা করছেন, আগামী দুই বছরের মধ্যেই এই ব্যাটারি বাজারে ছাড়া সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ