বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক   

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে মহেব আলী (৪৫), পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)।
পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পৃথক স্থান থেকে ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক