লতিফের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ
বরখাস্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সুলতানা এ আদেশ দেন।
আগামী ২৭ নভেম্বর মা
মলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। হজ নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে গত ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ওলামা লীগের ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী মামলা করেন। ওই মামলায় আজ লতিফ সিদ্দিকীর হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
লতিফ সিদ্দিকী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। গত ১৫ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হজ নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে শাহ আলম নামের এক আইনজীবীর করা মামলায় তাঁর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি হয়।











