বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ইছাপুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে রশিদুল ইসলাম ও দীপক চৌধুরী বাপ্পীকে সংবর্ধনা প্রদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দুইবারের নির্বাচিত সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীকে সংবর্ধনা দিয়েছে বিজয়নগর উপজেলার ৩নং ইছাপুরা ইউনিয়ন পরিষদ। ইছাপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ।

প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল ইসলাম ভ‚ঞা। ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন ইছাপুরা ইউনিয়নের সভাপতি ইসহাক সরকার, প্রধান শিক্ষক আবুল কাশেম, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শাহজাহান, সেলিম মিয়া, বাচ্চু মিয়া, হানিফ মেম্বার, যুবলীগ সভাপতি রাষ্ট্রু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক