রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী কাল টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

news-image

আগামী কাল শনিবার গোপালগঞ্জের নিজ এলাকা টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস, এম, খুরশিদ-উল-আলমের পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

বেলা পৌঁনে ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া হেলিকপ্টা থেকে অবতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

বেলা ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে তিনি দুপুর ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। ওইদিন বিকালে গণভবনে প্রধানমন্ত্রী আত্মীয় পরিচজনদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। সূত্র : নিউজ টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ