বিচার বহির্ভূত হত্যার নামে অক্লেশে মানুষ হত্যা করা হচ্ছে : রিজভী
সরকারী পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যার নামে অক্লেশে মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অপরাধীকে প্রশ্রয় দিয়ে সরকার সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বেআইনী পন্থায়। অনেকে ক্ষমতার কানেকশন মজবুত থাকার কারনে কপাল জোরে গডফাদার’রা বেঁচে যাচ্ছে। যারাই আওয়ামী লীগ ও আমাদের নেত্রীকে স্পর্ধা দেখাবে তাদেরকে সাইজ করা হবে। এতে আওয়ামী চেতনায় রাঙ্গানো পুলিশের সাথে সাথে দলীয় অপরাধীদেরকে দায়িত্ব দেয়া হয়েছে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের জীবন, সহায়-সম্পদ সবকিছু বিপন্ন করার জন্য।
বৃহস্পতিবার (৩০মে) রাজধানীর নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, হত্যা লীলায় আইন শৃঙ্খলা বাহিনী রাজনির্দেশ পালনে খুবই তৎপর। পুলিশ শেখ হাসিনার লাঠিয়াল, জনপ্রশাসন শেখ হাসিনার নায়েব-গোমস্তা। নির্বাচন কমিশন শেখ হাসিনার একতরফা নির্বাচন ঘোষনার মাইক্রোফোন এবং বিচার বিভাগের একচ্ছত্র প্রভুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা নিজেই।
তিনি বলেন, ন্যায় বিচার ও সুশাসন আওয়ামী সরকারের বিদ্রুপের পাত্রে পরিণত হয়েছে। আর সেজন্য চলছে বিরোধী দলের শেষ চিহ্ন মুছে দেয়ার মহা আয়োজন। সেজন্য এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে স্বস্তি নেই, কেন বেগম জিয়ার প্রতি মানুষের এতো সমর্থন। মিথ্যা মামলায় অন্যায় সাজার অত্যাচারী নিষ্ঠূর বল প্রয়োগ করার পরেও বেগম খালেদা জিয়া এখনো অদম্য ও দৃঢ় মনোবল নিয়ে সকল নিপীড়ণকে সহ্য করছেন।
সুচিকিৎসা না দিয়ে প্রতি মূহুর্তে তাঁর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাঁর চিকিৎসায় বাধা দেয়া হচ্ছে। প্রতি মূহুর্তে তাঁর শারীরিক ব্যথা যন্ত্রণাকে আরও তীব্র করার জন্যই তাঁকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। বেগম জিয়াকে দেয়া চিকিৎসকদের সকল ব্যবস্থা পত্র কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে। এটিও গণতন্ত্র ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার এক গভীর ষড়যন্ত্রেরই অংশ।
দেশের প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্র ও সংবিধানকে কেড়ে নিয়ে নিজের দখলে রেখেছে। দেশে আইনের শাসনের বদলে শেখ হাসিনার নিষ্ঠুর শাসনের বাড় বাড়ন্ত চারিদিকে।











