নাসিরনগরে পাওনা টাকা নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে ভাতিজার ফলার আঘাতে চাচা মো. বাচ্চু মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। বাচ্চু মিয়া ধরমন্ডল গ্রামের মৃত ইলাল উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার রাত ৮ টার সময় টাকা লেনদেনকে কেন্দ্র করে চাচা বাচ্চু মিয়ার সাথে ভাতিজা জাহের মিয়া ও ফুলন মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা জাহের মিয়া ফলা দিয়ে চাচা বাচ্চু মিয়াকে আঘাত করলে এতে তিনি আহত হয়। আশংকাজনক অবস্থায় রাতেই প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে বাচ্চু মিয়া মারা যান।
নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম