,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবহার নিষিদ্ধ তিন হাজার কেজি পলিথিন জব্দ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবহার নিষিদ্ধ তিন হাজার কেজির মত নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের জগৎ বাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযান চলাকালে জগৎ বাজারের মজিবুর ট্রেডার্সের গোদাম থেকে পরিবেশের জন্য ক্ষতিকর ৩ হাজার ২৪৬ কেজি ৬শ’ গ্রাম পলিথিন জব্দ করা হয়। এ গোদাম থেকে পুরো বাজারে পলিথিন সরবরাহ করা হতো। পরে ভ্রাম্যাণ আদালতের বিচারক গোদামে উপস্থিত থাকা কর্মচারী সবুজ মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি রায় ও জুবায়ের হাসান এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে