নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভা আজ মঙ্গলবার(২৯ ‘মে)বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র সভাপতিত্বে প্রধান শিক্ষক মো: আবদুর রহিম পরিচালনায় সভায় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মনোনীতসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মো: রফিকুল ইসলাম খান,তাওহীদ ভুইয়া,মহিলা অভিভাবক সদস্য কাজী খালেদা আক্তার,শিক্ষক প্রতিনিধি অমৃত লাল সরকার ও নুরুল আলম।











